সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট সড়কের লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে হালুয়ারগাঁওয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থী এবং অপরজন মধ্যবয়সী পুরুষ। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বাহাদুরপুর থেকে সুনামগঞ্জ শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস হালুয়ারগাঁও মোড়ে এসে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালক পালিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্ট চলছে।
Related News
বিদ্যুতের লোডশোডিং বন্ধের দাবিতে সুনামগঞ্জে সড়ক অবরোধ, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Manual1 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জে ছাতক পিডিবি ও পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ওRead More
চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়, ছাতকে সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন অভিযুক্তরা
Manual8 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রনির ওপর অতর্কিতRead More



Comments are Closed