রাজধানীতে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, সংস্কৃতিকর্মী ও সংগঠকরা এতে অংশ নিতে জড়ো হয়েছেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে রয়েছে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের বিশেষ আয়োজন। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed