জকিগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রামে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই জকিগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। এর ধারাবাহিকতায় গত ৩ ও ৪ আগস্ট সিলেট জেলার গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ছোয়াবির আহমেদ (৩৯), পিতা: মৃত আব্দুর রশিদ, মাতা: আফিয়া বেগম, সাং: ভুরুঙ্গাপুর পূর্ব তিলাপাড়া, ওসমানীনগর, সিলেট। সোহেল মিয়া (৪২), পিতা: মৃত আরজদ্দ উল্লা, মাতা: রুপিয়া বেগম, সাং: উত্তর কালনিরচর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। রুহুল আমিন (২৫), পিতা: সুমন মিয়া, মাতা: মৃত আছিয়া বেগম, সাং: বাঘবের, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ। সুমন মিয়া (৩৬), পিতা: রফিকুল ইসলাম, মাতা: মিনা বেগম, সাং: হাজীপুর নোয়াপাড়া, গোলাপগঞ্জ, সিলেট।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১১-৬৫৮২ ও ঢাকা মেট্রো-গ-১১-৪৯৫৪), নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, নেপালি রুপি ৭,৮৯০, ৩৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৭টি আইফোন, ২৬টি বাটন ফোন, ৫টি বিদেশি হাতঘড়ি, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ১টি বিদেশি ভিডিও ক্যামেরা, ৫টি শাড়ি, ৪টি ছাতা, বড় ল্যাগেজ, ৩টি হ্যান্ডব্যাগ, কিবোর্ড, চার্জার, ১টি খেলনা পিস্তল, লোহার সুচালো সাবল, হাতুরি, সুইস চাকু, স্ক্রুড্রাইভার, প্লাস এবং গোল্ড প্লেটের বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিলেট রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে একই মামলায় আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed