Main Menu

জুলাই ঘোষণাপত্র, ৮ জোড়া বিশেষ ট্রেন যখন-যেখান থেকে ছাড়বে

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সামনে মঙ্গলবারের (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশের ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় আসবেন। অনুষ্ঠান শেষে আবার একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তারা।

সরকারের ভাড়া করা ৮ জোড়া (১৬টি) ট্রেনের সময়সূচি—

১. চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম

Manual3 Ad Code

চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত ১টায়।

২. জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর

জয়দেবপুর থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে রাত ৯টা ১৫ মিনিটে।

৩. নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ

Manual8 Ad Code

নারায়ণগঞ্জ থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ১০টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে নারায়ণগঞ্জ পৌঁছাবে রাত ৮টা ২৫ মিনিটে।

৪. নরসিংদী-ঢাকা-নরসিংদী

নরসিংদী থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে নরসিংদী পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

Manual8 Ad Code

৫. সিলেট-ঢাকা-সিলেট

সিলেট থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৯টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে।

৬. রাজশাহী-ঢাকা-রাজশাহী

রাজশাহী থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪টায়।

৭. রংপুর-ঢাকা-রংপুর

রংপুর থেকে বিশেষ ট্রেনটি ৪ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ৫ আগস্ট সকাল ৮টা ৫০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে রংপুর পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৫টায়।

৮. ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা

ভাঙ্গা থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টায়। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে ভাঙা পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে।

Manual7 Ad Code

এই সময়সূচি অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে আগ্রহী যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code