সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সিলেটের মিঠু দাশ জয়
বৈশাখী নিউজ ডেস্ক: সাহসী জুলাই সাংবাদিকের সম্মাননা পেয়েছেন দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মিঠু দাস জয়। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য এই স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।
মিঠু দাস জয় দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ছিলেন। মিটু দাশ জয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
২০২৪ এর ২ আগস্ট পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরআগেও তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।-বিজ্ঞপ্তি
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed