জৈন্তাপুরে শাপলা ফিলিং স্টেশনকে জরিমানা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ও নিরাপত্তা ঘাটতির কারণে শাপলা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩ আগষ্ট শনিবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ও সারীঘাট এলাকায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অংশ নেয়।
অভিযানে মেসার্স শাপলা ফিলিং স্টেশনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ধারা ২০ (ক), (গ) লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ১ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মুচলেকা নেওয়া হয়।
এছাড়াও জৈন্তাপুর বাজার এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করা হয়।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযানে মোট ১টি মামলা সহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed