সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।
শুক্রবার (১ আগস্ট) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন জেলার গোয়াইনঘাটের সংগ্রাম, প্রতাপপুর,সোনালীচেলা, বাংলাবাজার এবং নোয়াকোট বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাইপণ্য আটক করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, থ্রী পিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য, ১ কোটি ৫৩ লক্ষ ৯৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, “সদর দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামাল আটক করা হয়। এরপরও প্রতিনিয়ত বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় নে রয়েছে।
আটককৃত সকল চোরাচালানী পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২Read More
সিলেটে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চারRead More



Comments are Closed