গাজীপুরের শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি জানান, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা আর নৌকায় উঠতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
« সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১ (Previous News)
(Next News) সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ »
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed