হবিগঞ্জ সীমান্তে ভারতীয় পিতলের মূর্তিসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে ভারত থেকে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশের সময় ভারতীয় পিতলের মূর্তিসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ জুলা্ই) রাতে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকার মেইন পিলার ১৯৯৬/২০ এর কাছ থেকে দুইশ গজ অভ্যন্তরে বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ধর্মঘর বর্ডার আউটপোস্টের টহল দল।
আটকরা হলেন- সিলেট টুকের বাজার আলীবাহার চা বাগানের বাবুল গোস্বামীর ছেলে সজল গোস্বামী (২২) ও একই ঠিকানার বিদ্যা নায়েকের ছেলে তূর্যয় নায়েক (২০)।
এসময় আটকদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট ও বাংলাদেশী ২১ হাজার ৩৯০ টাকা উদ্ধার করে বিজিবি।
বিজিবির ধর্মঘর বিও সুবেদার মো. সিদ্দিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানান প্রায় বছরখানেক আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিল। আটকদের মাধবপুর থানায় হস্তান্তরপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed