সিলেটে নিজ ঘরে মিললো গৃহবধূর ঝুলন্ত লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়ায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দেবার্চনা তালুকদার বৃষ্টি (৩২) হাওলাদারপাড়ার রনি দে’র স্ত্রী।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-উর রশীদ বলেন- ওই নারীর মানসিক অসুস্থতা ছিলো। মানসিক অসুস্থতা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
« আবার চালু হচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা (Previous News)
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed