জৈন্তাপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটককৃত কিবরিয়া আহমেদ (১৯) উপজেলার বিরাখাই গ্রামের জমিরউদ্দীনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে সে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এসে শিশুটি শরীরের অংশে ব্যাথায় কান্নাকাটি করে তার মাকে ঘটনার বর্ণনা দেয়।
রোববার (২৭ জুলাই) ভিকটিম ওই শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের নির্দেশনা দেন। পরে দুপুর দেড়টার দিকে থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম, সহ সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিভিল পোষাকে ছদ্মবেশ ধারণ করে গোপনীয়তা রক্ষার মাধ্যমে দোকান থেকে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভিকটিম ওই শিশুটিকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed