সিলেট সীমান্তে ৩ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল টিম শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৬ জুলাই) ভোরে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপি’র টহল টিম অভিযান করে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট ও গরু এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ জব্দ করে।
এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed