জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা বর্তমানে সিলেট নগরীর মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মুকিত পেশায় একজন শ্রমিক।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকিতসহ তারা ২৮ জনের একটি টিম বাসে করে সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। বাকি দু’জন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মুকিত।
তার সাথে থাকা শাওন জানান, তারা ২৮ জনের একটি টিম সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দু’জন পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় মুকিত।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই ও জাফলং বিট অফিসার ওবায়দু্ল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed