গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
তার নাম জামিল আহমদ নাবিল (১৪)। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাড়ির পাশে নিজেদের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামিল আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৭টার দিকে ধানক্ষেতে কাজ করছিলো নাবিল। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় বজ্রপাতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ।
Related News
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More



Comments are Closed