গোলাপগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম মো. মঞ্জুর আহমদ (৪২)। তিনি উপজেলার পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের দ্বিতীয় ছেলে।
বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে তিনটার দিকে একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মন্জুরের ছোট ভাই কামরুল হাসান জানান, গত ১৯ জুলাই শনিবার সন্ধ্যা থেকে তার ভাই মনজুর আহমদ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেল ৩টায় স্থানীয়রা খবর দেন। তার ভাইয়ের লাশ পশ্চিম সুণামপুর ক্ষেতের জমিনের পাশে ঝোপঝাড়ের মধ্যে একটি গাছের মধ্যে তার ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া গেছে।কামরুল হাসানের দাবি, তার বড় ভাইকে কেউ হত্যা করেছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, তাদের ধারনা মঞ্জুর কয়েকদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ কিছুটা পঁচে গেছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা মরদেহের কথা জানতে পেরেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা- তা কেবল ময়না তদন্তের পর জানা যাবে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed