জকিগঞ্জে সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে এ ঘটনা ঘটেছে।
ডাকাতির শিকার বাড়িটি স্থানীয় কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ চৌধুরীর। ঘটনার পর ঘটনাস্থলের অদূরে থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। পুলিশের দাবী, প্রাইভেট কারটি ডাকাতদের ফেলে যাওয়া।
আবদুল্লাহ চৌধুরী জানান, রাত তিনটার দিকে হঠাৎ ঘরের লোহার গ্রিল ভেঙে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে। এ সময় নগদ প্রায় ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল পালানোর সময় তাদের প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে ফেলে রেখে যায়। পুলিশ গাড়িটি জব্দ করেছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed