Main Menu

সিলেটে এনসিপি’র পোস্টার ছেঁড়ায় সিসিকের ৩ কর্মী বহিস্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মীকে বহিস্কার করা হয়েছে।

সোমবার (২১ ‍জুলাই) সন্ধ্যায় সিসিক’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দু’জন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০ জুলাই রবিবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি’র পোস্টার ছিঁড়ে ফেলে।

খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়। এ ঘটনা অধিকতর তদন্তে সোমবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed