Main Menu

ধোপাগুলো ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধুপাগুল এলাকায় র‍্যাব-৯ এর মাদকবিরোধী অভিযানে ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৭টা ৫৫ মিনিটে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ ইমন আহমদ (২৫), পিতা- মোঃ ইরন মিয়া, গ্রাম- টুকের বাজার (টুকেরগাঁও), এবং মোঃ ইউসুফ আহমেদ রুহেল (২৪), পিতা- মৃত আঃ মুছাব্বির, গ্রাম- পীরপুর। উভয়ের বাড়ি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন এলাকায়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে জব্দকৃত ফেনসিডিলসহ তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‍্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed