সিলেটের ‘জুলাই পদযাত্রা’ সফলে এনসিপি জেলা ও মহানগর কমিটির মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৫ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা‘ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৯ জুলাই) সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সিলেট নগরীর হোটেল গ্র্যান্ড ঈমারায় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম, জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, যুব উইং, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি একটি স্বপ্নের নাম, একটি সংকল্পের নাম। এই সংগঠনটি একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে এমন এক রাষ্ট্র যেখানে সবাই সমান সুযোগ পাবে, কেউ পিছিয়ে থাকবে না। এনসিপি সেই ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য আজ সংগ্রাম করছে ‘
তারা আরও বলেন, ‘আগামী ২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেদিন সিলেটে আগমন করবেন, আর আমরা তাঁদের জানাবো উষ্ণ স্বাগত। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’
প্রধান অতিথি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ‘সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। ২৫ জুলাইয়ের পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।’
উল্লেখ্য, ‘জুলাই পদযাত্রা’ জাতীয় নাগরিক পার্টির একটি প্রধান রাজনৈতিক কর্মসূচি। এটি ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে, যেখানে এনসিপি তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যতের রূপরেখা সাধারণ জনগণের সামনে তুলে ধরছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed