বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে: খন্দকার মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করে স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবে বিএনপি। প্রান্তিক পর্যায়ে সম্প্রসারিত করে উন্নত চিকিৎসা সুবিধা দেশের মফস্বল পর্যায়ে পৌছে দেবে। তিনি আরোও বলেন, বিএনপির ক্ষমতায় গেলে পরিকল্পনা করে জনবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের উন্নয়নে কাজ করবে। বিএনপি একটি নারী বান্ধব দল এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি ঐতিহাসিক অবদান রেখে আসছে।
তিনি বলেন, আগামী দিনেও বিএনপি নারী উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখবে। গ্রামে গ্রামে গিয়ে সাধারণ নারীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি ছড়িয়ে দিতে হবে।
তিনি শনিবার (১৯ জুলাই) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়ায় ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৪ নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়জু’র বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্ঠা মকবুল আলী, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ জাকির, সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক রুমন ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেমান আহমদ, সহ-সভাপতি মুহিদ মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক, সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাধন মিয়া। মহিলাদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন জুমেরা রহমান জবা, সুমি বেগম, মিনা বেগম, ফাতিমা বেগম, নাজিয়া বেগম, সুফিয়া বেগম, আম্বিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ১,৯০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটকRead More
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটিRead More



Comments are Closed