১১ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের কনভেনশন রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের ৬শ’ টাকা মজুরি, ভূমি অধিকার, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ ১১দফা দাবিতে ২০ জুলাই বিকাল ৩টায় চা শ্রমিক কনভেনশন করবে ‘চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি।
সিলেটের দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত চা শ্রমিক কনভেনশনে উপস্থিত থাকবেন আইনজীবী সমিতি সিলেট জেলার সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মানস নন্দী, কবি ও সাংবাদিক সজল ছত্রী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস প্রমুখ। এছাড়াও সিলেট,হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান থেকে আগত প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখবেন।
উক্ত কনভেনশন সফল করার লক্ষ্য চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি সভাপতি অজিত রায় বাড়াইক এবং সাধারণ সম্পাদক বচন কালোয়ার সকলের প্রতি উদ্ধাত্ত আহ্বান জানান।
আজ শনিবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন ‘চা শ্রমিকদের রুটিরুজি তথা সার্বিক মুক্তির আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামীকাল সিলেটের শহীদ সুলেমান হলে চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশন সফল করতে সিলেটে সংগ্রামী চা শ্রমিকবৃন্দ,সমাজের সকল স্তরের বিবেকবান মানুষ এগিয়ে আসবেন। সকলের সহযোগিতায় এই আয়োজন আমরা সফল করতে চাই।’
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed