বগুড়ায় বউ-শাশুড়ীকে গলা কেটে হত্যা, ননদ গুরুতর আহত
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কারণে বগুড়ায় শাশুড়ি ও তার ছেলের বউকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ননদ গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন লাইলী বেগম (৬৫) এবং তার পুত্রবধূ হাবিবা খাতুন (২২)। এ ঘটনায় গুরুতর আহত লাইলী বেগমের মেয়ে বন্যা আক্তার (১৬)।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে লাইলী বেগমের বাসায় একদল দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করে প্রথমে লাইলী বেগমকে গলা কেটে হত্যা করে। পরে তার পুত্রবধূ হাবিবা আক্তারকেও গলা কেটে হত্যা করে। এগিয়ে আসলে হাবিবার ননদকেও এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে গুরুতর আহত অবস্থায় বন্যা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।
বন্যার চাচা আব্দুস সালাম বলেন, ‘একটা ছেলের সঙ্গে বন্যার প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বন্যাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পরিবার থেকে এই বিয়েতে আমরা কেউ রাজি ছিলাম না। এই ঘটনার জেরে হত্যাকাণ্ড হতে পারে।’
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।
প্রেমঘটিত কারণে এ ধরনের দুর্ঘটনা হয়েছে মন্তব্য করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed