Main Menu

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এইচএসসি পরীক্ষার্থী সুফিয়ান আহমদ সাইফ (১৮) মারা গেছে।

Manual2 Ad Code

শনিবার (১২ জুলাই) রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইফ মোগলাবাজার থানাধীন ধরমপুর গ্রামের বাসিন্দা সেলিম আহমদের একমাত্র সন্তান। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছিল সে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায়, চোখে মারাত্মক আঘাত লাগে এবং মোটরসাইকেলের ভাঙা অংশ তার পেটে ঢুকে যায়।

Manual1 Ad Code

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে রাতেই না ফেরার দেশে পাড়ি জমায় সাইফ।

তার মামা নাহিদ আহমেদ জানান, দুর্ঘটনায় তার হাত ভাঙ্গে, চোখে আঘাত পায় এবং মোটরসাইকেলের ভাঙ্গা বাম্পার তার পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে সিলেট নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউতে রাখা হয়। কয়েক ঘন্টা পর সে মারা যায়।

Manual4 Ad Code

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহাজারিতে পাগলপ্রায় তার পরিবার।

Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, ‘নিহতের পরিবার এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করেনি। থানায় দুর্ঘটনার আলামত জব্দ করা আছে।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code