Main Menu

সিলেটে মাদক আস্তানায় অভিযান, আটক ২৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার কাষ্টঘর সুইপার কলোনিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা। অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

আটককৃতরা হলেন মোস্তাকিম আহমেদ আনন্দ, জাকির হোসেন রাকিব, মোঃ সফর আলী, মোঃ আব্দুর রাকিব, মোঃ দেলোয়ার হোসেন, অন্তর বাশফর, মনির হোসেন, মিঠুন বাশফর, লক্ষণ লাল, বিপ্লব লাল, আশিক লাল, শ্রাবণ লাল, থাকাশ রায়, আক্তার হোসেন, শুভ লাল, আকাশ সরকার, অজিত বর্মন, টিটুলাল, মোন্না লাল, ব্লুটকি রানী, সালমা বেগম, মোঃ আলামিন মিয়া, ওম লাল, মোঃ সাকিবুল ইসলাম, পাপ্পু লাল বাশফর।

পুলিশ জানায়, মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রি এবং মাদক বিক্রির নগদ অর্থসহ মোট ২৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে যেসব মাদকদ্রব্য ও অর্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়ের নগদ ৫৭ হাজার ৫০ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানায়, জব্দকৃত সব মালামাল তালিকা করে আইনি প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, নগরীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

Share





Related News

Comments are Closed