সিলেট বিভাগের ১৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
তিনি জানান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঘোষিত প্রার্থী তালিকার অনুমোদন দিয়েছেন। তবে সিলেট-১ (সদর ও নগর) এবং হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের প্রার্থী হচ্ছেন, সিলেট-২ আসনে আমির উদ্দিন, সিলেট-৩ আসনে রেজাওয়ানুল হক চৌধুরী (রাজু), সিলেট-৪ আসনে সাঈদ আহমদ, সিলেট-৫ আসনে রেজাউল করীম (আবরার) এবং সিলেট-৬ আসনে আজমল হোসেন।
সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে যাঁরা মনোনীত হয়েছেন, তারা হলেন- সুনামগঞ্জ-১ আসনে ফখরুদ্দীন, সুনামগঞ্জ-২ আসনে আবদুল হাই, সুনামগঞ্জ-৩ আসনে সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে শহিদুল ইসলাম পলাশী এবং সুনামগঞ্জ-৫ আসনে আলী আকবর সিদ্দিকী।
হবিগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থী হয়েছেন, হবিগঞ্জ-১ আসনে তাজুল ইসলাম, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ (সোহেল) এবং হবিগঞ্জ-৪ আসনে কামাল উদ্দিন।
মৌলভীবাজার জেলার চারটি আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, মৌলভীবাজার-১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ আসনে আবদুল কুদ্দুস, মৌলভীবাজার-৩ আসনে এবাদুর রহমান চৌধুরী এবং মৌলভীবাজার-৪ আসনে সালাহ উদ্দিন।
দলীয় সূত্র জানিয়েছে, বাকি দুটি আসনে প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করা হবে।
Related News
সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে : বিরোধী দলীয় নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা থেকেRead More
১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’Read More



Comments are Closed