নরসিংদীতে আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী, নরসিংদী ও পলাশের ৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ হয়।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অন্তত অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণের দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে দাবি ব্যবসীয়দের। তবে কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানিয়েছেন, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিস। পরবর্তীতে নরসিংদী ও পলাশের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয়। দুর্ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান শেষে বিস্তারিত বলা যাবে। ব্যবসীয়দের দাবি সেখানে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed