সিলেটে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে টিলাগড়স্থ সিলেট সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির অনুসারী আব্দুস সামাদ লস্কর মুনিম ও আব্দুস সালাম টিপু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। সংঘর্ষের সূত্রপাত হয় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ উদ্দীনকে মারধরের ঘটনায়। অভিযোগ উঠেছে, মুনিম গ্রুপের কর্মীরা পরিকল্পিতভাবে মিনহাজের ওপর হামলা চালায়। এর জেরে টিপু গ্রুপের নেতাকর্মীরা পাল্টা হামলায় চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ঘণ্টাব্যাপী উত্তেজনা বিরাজ করে।
পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযানের সময় গ্রীনহিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন ও আসফিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আহত অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক দুইজনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। তারা আহত থাকায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি তবে ঘটনার তদন্ত চলছে।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed