কানাইঘাটে প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। পাশবিক এই ঘটনাঢ জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গ্রামের নিখিল দাসের ছেলে মাইক্রোবাস চালক শুভঙ্কর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে ক্যারিকাভ চালক বাবুল আহমদ (২৮) ও চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক ফাহাদ মিয়া (২৫)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার (১ জুলাই) রাতে মায়ের সাথে ঘুমাতে যান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী। রাত ১টার দিকে মা ঘুম থেকে উঠে দেখতে পান মেয়ে ঘরে নেই। ঘরের দরজা খোলা। পরদিন বুধবার সকালে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের বালুচরে স্থানীয়রা জামাকাপড় ছেঁড়া অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায় তিন জন লোক তাকে ধর্ষণ করেছে।
স্থানীয় লোকজন জানান, বীরদল খালোমোরা এলাকা থেকে গাড়িতে করে শুভঙ্কর, বাবুল ও ফাহাদ ওই তরুণীকে নিয়ে যেতে তারা দেখেছেন। বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন ধর্ষিতাকে কানাইঘাট থানায় নিয়ে আসলে পুলিশ তাকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে পাঠায়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকে।
তরুণীর মা জানান, তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝে মধ্যে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতেন। মঙ্গলবার রাতে একইভাবে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, গ্রেপ্তার তিনজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষনের ঘটনায় মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed