কোম্পানীগঞ্জে বসত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজীরগাঁও গ্রামে আলীম উদ্দিন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর রাতে বসত ঘরের নিজ কক্ষে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।
নিহত আলীম উদ্দিন নাজীরগাঁও গ্রামের ফখর উদ্দিনের ছেলে। তিনি ছিলেন ছয় ভাই ও এক বোনের মধ্যে পঞ্চম। ২০০৯ সালে তার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে আরও চার ভাই রয়েছে। অভাব-অনটনের সংসারে আলীম পেশায় ছিলেন একজন শ্রমিক।
ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed