সিলেট সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ জুলাই ) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদি, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকা জব্দ করা হয়েছে। এসব মালামাল দীর্ঘদিন ধরেই সীমান্তপথে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল বলে ধারণা করা হচ্ছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনার আলোকে বিজিবির প্রতিটি সদস্য দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।’
তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবির দাবি, সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে নিয়মিত টহল, তথ্যভিত্তিক অভিযান এবং স্থানীয়দের সঙ্গে সমন্বিত সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হচ্ছে। এ ধরনের অভিযানে সীমান্তে চোরাচালানকারীদের সাহস কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed