মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। ৭ বছর আগে ইয়াঙ্গুনে অলিম্পিক বাছাই ফুটবলে বাংলাদেশের জালে গুনেগুনে ৫ গোল দিয়েছিল মিয়ানমারের মেয়েরা। অতীত রেকর্ডে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দলটি।
সেই মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
বুধবার (২ জুলাই) ইয়াংগুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা চাকমারা ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী মিয়ানমারকে।
এই জয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মিয়ানমারের প্রতিপক্ষ বাহরাইন।
পরের ম্যাচ জিতলেই ইতিহাস রচনা হবে বাংলাদেশ নারী ফুটবলে। প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে নারী ফুটবলে এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা এএফসি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।
Related News
রাজশাহীকে হারিয়ে নারী জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: ১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ।Read More
শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই, বাংলাদেশের জন্য তাই ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করার।Read More



Comments are Closed