বিশ্বনাথে ২৪৬ জন মাদ্রাসা শিক্ষার্থী পেল পোষাকসহ শিক্ষাসামগ্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ‘দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার ২৪৬ জন শিক্ষার্থীকে পোষাক’সহ শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলার পূর্ব-দশপাইকা মোল্লাবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শামীম উদ্দিনের পক্ষ প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৫০ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানের হিফজ শাখা’সহ প্রথম শ্রেণী থেকে আলীম পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে পোষাক’সহ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল- পাঞ্জাবী, পাজামা, টুপি, বোরকা, ওড়না, ব্যাগ, ছাতা ও সহযোগী বই।
সম্প্রতি মাদ্রাসার সভা কক্ষে অনুষ্ঠিত শিক্ষাসামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান ও প্রবাসী শামীমের পক্ষে বক্তব্য রাখেন চান মিয়া দুদু।
মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সহকারী ট্রেজারার ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ খান সুমেদ, সৌদি আরব প্রবাসী ছুরাব আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফুর রহমান, নজরুল ইসলাম আজাদ, সাবেক মেম্বার আব্দুল মনাফ, মাদ্রাসার অভিভাবক সদস্য বকুল খান, সাবেক অভিভাবক সদস্য সিরাজ আহমদ, ছাব্বির আহমদ, আল-আমিন, আবুল মিয়া, আসকর আলী প্রমুখ নেতৃবৃন্দ।
Related News
গোয়াইনঘাটে তরুণীর আত্নহনন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক তরুণী গলায়Read More
জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুলRead More



Comments are Closed