সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য বিমানের ৩০০ আসন চায় হাব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ওমরাহ যাত্রীদের জন্য জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট থাকে সপ্তাহে তিনটি। কিন্তু প্রতিটি ফ্লাইটে সিলেটের যাত্রীরা আসন পান মাত্র ৫০ থেকে ৬০টি। বাকীটা ঢাকা থেকে বুকিং হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন সিলেটের যাত্রীরা।
বিষয়টি বিমান কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে জানানো হলেও কোনো প্রতিকার মিলেনি। এবার লিখিত একটা আবেদন দেওয়া হয়েছে। আবেদনে প্রতিটি ফ্লাইটে সিলেটের জন্য অন্তত ৩০০টি আসন সংরক্ষনের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) হজ্জ অ্যাজেন্সিজ অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের চেয়ারম্যান আব্দুল হক ও সেক্রেটারি মু. আব্দুল কাদির এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়, সিলেটের ওমরাহ যাত্রীদের প্রথম পছন্দ বাংলাদেশ বিমান। কিন্তু পর্যাপ্ত আসন না পাওয়ায় তাদেরকে অবর্ননীয় দুর্ভোগ পোহানোর পর অন্য এয়ারলাইন্সে জেদ্দা বা মদিনায় যেতে হয়। এতে এ অঞ্চলের ওমরাহ যাত্রীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রতিটি ফ্লাইটে ৪০০ আসনের বিপরীতে সিলেটের যাত্রীরা থাকেন মাত্র ৫০ থেকে ৬০ জন। অথচ সিলেট থেকে ফ্লাইট চালুই করা হয়েছিল এ অঞ্চলের যাত্রীদের সুবিধার জন্য।
আবেদনে আও উল্লেখ করা হয়, সিলেট থেকে জেদ্দা ও মদিনা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট থাকলেও সিলেটের যাত্রীরা এর সুফল পাচ্ছেন না। শূণ্য আসনগুলো ঢাকার অ্যাজেন্সি ও যাত্রীদের জন্য রেখে দেওয়া হয়।
এ অবস্থায় আসন্ন ওমরাহ মৌসুমে সিলেট অঞ্চলের অ্যাজেন্সি ও ওমরাহ যাত্রীদের জন্য কমপক্ষে ৩০০টি আসন সংরক্ষনের দাবি জানান তারা।
আবেদনের বিষয়টি নিশ্চিত করে হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মু. আব্দুল কাদির বলেন, আগে আমরা মৌখিক আবেদন করেছি। এখন লিখিত আবেদন করলাম। আশা করছি বিমান বংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ওমরাহ যাত্রীদের অসুবিধা এবং কষ্ট লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপকের হাতে আবেদন তুলে দেয়ার সময় আরও উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল ও সিলেট চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ইশরার রকি।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed