সিলেট-সাদাপাথর ভ্রমণে স্বল্প খরচে এসি বাস সার্ভিস চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর ভ্রমণ এখন আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হচ্ছে।
মঙ্গলবার (১ জুলাই) এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। হিমাদ্রি পরিবহন নামে এই বাস সার্ভিসের মাধ্যমে পর্যটকরা স্বল্প খরচে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে সাদাপাথরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বাস সার্ভিস চালু করেছেন সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ ও গোয়াইনঘাট বাস-মিনিবাস মালিক সমিতি।
প্রতিবন্ধী পর্যটকদের জন্য সম্পূর্ণ ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে এবং স্টুডেন্ট আইডি প্রদর্শনের শর্তে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এই বাস সার্ভিসের উদ্যোক্তারা পর্যটকদের জন্য বাসস্ট্যান্ড ও গন্তব্যে বিশ্রামাগার, চেঞ্জিং রুমসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা রেখেছেন।
এই উদ্যোগে পর্যটকদের নিরাপদ, আরামদায়ক ও সম্মানজনক যাত্রা নিশ্চিত করতে যাত্রা শুরু করলো এই বাস সার্ভিস। পর্যটনপ্রেমীদের জন্য এই সেবা চালুর মাধ্যমে সাদাপাথর ভ্রমণ আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে এই সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এবিষয়ে সিলেট-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ-হাদারপাড়-গোয়াইনঘাট বাস মালিক সমিতির চেয়ারম্যান হুমায়ুন আহমেদ মাসুক বলেন, প্রাথমিকভাবে সাধারণ যাত্রী ও পর্যটকদের জন্য ৪টি এসি বাস চালু করা হয়েছে। প্রতি ১ ঘন্টা পর পর ভোলাগঞ্জ-সাদাপাথরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ১০টি নন এসি বাস দিয়ে এই সার্ভিসটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে যাত্রী চাহিদা আলোকে বাসের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, মজুমদারী থেকে সাদা পাথর ভাড়া হবে ১০০ টাকা, কোম্পানিগঞ্জ ৭০ টাকা, ভোলাগঞ্জ ৯০ টাকা,টুকেরবাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। নন এসি বাস বাড়া সিলেট-সাদা পাথর ৬০ টাকা, ভোলাগঞ্জ ৫৫ টাকা, টুকেরবাজার ৫০ টাকা এবং কোম্পানিগঞ্জ ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান যাত্রীদের সুবিধার জন্য সিলেট নগরীর আম্ভরখানায় বড় একটি অফিস করা হয়েছে। যেখানে সিলেটের বাইরে থেকে আসা পর্যটকরা বিশ্রাম নিতে পারবেন। এছাড়া এখানে রয়েছে আধুনিক মানের বাথরুমের ব্যবস্থা।
সিলেট নগরীর আম্বরখানা মজুমদারী এলাকা থেকে চলাচল করবে এই বাস সার্ভিস। প্রতিদিন সকাল পৌনে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই রুটের বাস চালু থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভো
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed