কমলগঞ্জে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, পতনঊষার এর আয়োজনে সাইফুর রহমান ফরহাদ এর সহযোগিতায় ও সিলেটের আরোগ্য পলি ক্লিনিকের তত্ত্বাবধানে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের সভাপতি ডা: মোহাম্মদ জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমানের সঞ্চালনয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল মুন্না, সমাজসেবক আনোয়ার খান, মাহিদুল ইসলাম, কামরান আহমদ প্রমুখ।
সিলেট মা ও শিশু হাসপাতালে চিকিৎসক ডা: মোহাম্মদ জোহার নেতৃত্বে এই সুন্নাতে খৎনা ক্যাম্প পরিচালনা করেন ডা: নওরাজ হাফিজ চৌধুরী সাদি, ডা: কাজী মামুর, ডা: শেখ এমাদুল ইসলাম সানি ও শাহিন আলম।
উক্ত ক্যাম্পে ৪০ জন ছেলে শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা প্রদান করা হয়।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed