শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে পিটিয়ে মারল জনতা
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক গণপিটুনিতে নিহত হয়েছেন। ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
জানা যায়, ৫০ বছর বয়সী ওই অভিযুক্তের নাম হাবিল মিয়া। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
এর আগে, শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে গণপিটুনির এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত হাবিল মিয়া শুক্রবার বিকেলে প্রতিবেশী ওই শিশুকে ফুসলিয়ে নিজঘরে নিয়ে যৌন নিপীড়নের পর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন নির্যাতিতা শিশুটির বাবা।
পরদিন শনিবার রাতে গ্রামবাসীরা হাবিলকে এলাকায় দেখতে পেয়ে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন হাবিল। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের ধারণা গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ গেছে হাবিলের।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
সারাদেশে এক কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত: পুলিশ সুপার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা বলেছেন, সারাদেশে প্রত্যক্ষRead More
পঞ্চগড়ে মাইটিভির প্রতিনিধি আবু তাহের আনসারীর দাফন সম্পন্ন
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের গণমাধ্যমকর্মী ও মাইটিভির পঞ্চগড়Read More



Comments are Closed