সিলেটে ১০৩৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদকের এক বড় কারবারিকে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আমেরতল এলাকা থেকে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ ওই কারবারিকে আটক করা হয়।
আটক মো. আবু মিয়া (৪৭) সুনামগঞ্জ জেলার দিরাই থানার বাটিদল গ্রামের মৃত সাদ আলীর ছেলে।
র্যাবের অভিযানকালে তার দুই সহযোগী পালিয়ে যায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম বুধবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আমেরতল গ্রামের মো. রমজান মিয়ার বসতঘরে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টাকালে আবু মিয়াকে আটক করা হয়। বাকি দুজন পালিয়ে যায়।
পরে আবু মিয়ার দেওয়া তথ্যমতে পলাতক মো. রমজান মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডি জব্দ করে র্যাব।
আটকের পর আবু মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed