‘পাথর উত্তোলনের দাবিতে কর্মসূচি আদালত অবমাননার শামিল’
বৈশাখী নিউজ ডেস্ক: আদালতের রায় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন ও পাথর উত্তোলনের দাবিতে নানা কর্মসূচি পালন আদালত অবমাননার সামিল। এমন মন্তব্য করেছেন সিলেটে অনুষ্ঠিত কৌশলগত জোটের পরিকল্পনা সভায় অংশগ্রহণকারীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট নগরের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলার একমাত্র জায়গা আদালত। সড়ক অবরোধ কিংবা কর্মসূচি দিয়ে তা অগ্রহণযোগ্য।’
বক্তারা আরও বলেন, পাথর উত্তোলন ও ভাঙার ফলে পরিবেশ, প্রতিবেশ, বায়ু ও শব্দ দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। এসব বন্ধে ভাঙা পাথর আমদানিতে গুরুত্ব আরোপ করতে হবে।
সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে সিলেট অঞ্চলে পাথর উত্তোলন ও পাথর ভাঙার বর্তমান অবস্থা এবং সরকারের গৃহীত সিদ্ধান্ত তুলে ধরেন বেলা সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা।
পরে সিলেটের পরিবেশ রক্ষা, জাফলংয়ে ইসিএ (ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া) বাস্তবায়ন, পাথর ভাঙার কলের অবৈধ ও অপরিকল্পিত ব্যবহার বন্ধ, এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় সমমনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কৌশলগত জোট বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে।
এসময় সিলেট অঞ্চলে পাথর কোয়ারি ইজারা না দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিও জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এবং খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার, বাপা সিলেট কমিটির সম্পাদক আব্দুল করিম কিম, টিআইবি সিলেটের এরিয়া কো-অর্ডিনেটর মো. সাজিদুর রহমান, এফআইভিডিবি’র পক্ষে শিরীন আক্তার, পাসকপ (পাত্র সম্প্রদায় কল্যান পরিষদ) এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, জৈন্তা ছিন্নমূল সংস্থা (জেসিস) নির্বাহী এর পরিচালক এটিএম বদরুল ইসলাম, ব্লাস্ট এর সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর সত্যজিত কুমার দাস, এথনিক কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন(একডো) এর পক্ষে নোংপকলৈ সিনহা, আইনজীবী ইরফানুজ্জামান চৌধুরী, আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed