সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফুফা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় সম্বন্ধীর (স্ত্রীর বড় ভাই) স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে ৩ মাসের অন্তঃসত্ত্বা করেছেন আপন ছোট বোনের জামাই। অন্তঃসত্ত্বা ওই মেয়ের বয়স ১৫ বছর এবং সে ৮ম শ্রেণীতে পড়ালেখা করে বলে জানা যায়।
এ ঘটনায় বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষনের অভিযোগে আব্দুল হালিমকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল হালিম (৩৫) সিলেট এয়ারপোর্ট থানার দরগাবাড়ি রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে নাম।
জানা যায়, ‘সিলেট এয়ারপোর্ট থানার দরগাবাড়ি রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে আব্দুল হালিম ভুক্তভোগীর ছোট বোনের জামাই। ভুক্তভোগীর পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকায় হালিমের আসা-যাওয়া ছিল অবাধে। পরিবারের কেউ কখনও এইসব বিষয়ে কোনো সন্দেহ করেননি। কিন্তু নানা কৌশল অবলম্ভন করে আব্দুল হালিম এই সুযোগটি কাজে লাগিয়ে তার স্ত্রীর বড় ভাইয়ের স্কুল পড়ুয়া মেয়ের সাথে দীর্ঘদিন থেকে অবৈধ মেলামেশা বা শারীরিক সম্পর্ক করে আসছে। এই বিষয়টি পরিবারের কেউ জানতেন না। যখন স্কুল পড়ুয়া মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন বিষয়টি পরিবারের নজরে আসলে মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ওই মেয়ে স্বীকার করে যে, তার ছোট ফুফুর জামাই আব্দুল হালিম তার সাথে খারাপ কাজ করেন। পরবর্তীতে এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।’
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্ত্রীর আপন বড় ভাইয়ের মেয়েকে ধর্ষণের অভিযোগে হালিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হলে আদালত আসামীকে জেলহাজতে প্রেরণ করেন। অন্যদিকে ভুক্তভোগী ওই মেয়ে এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।’
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed