Main Menu

সিলেটে আরও ২ জনের করোনা ও ৫ জনের ডেঙ্গু শনাক্ত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাড়ছে করোনার সংক্রমণ। একই সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ জনের। এ নিয়ে সিলেটে ১৯ জন করোনা ও ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। আক্রান্তদের মধ্যে ৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত সিলেট বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে সিলেট ও হবিগঞ্জে। এ দুই জেলায় ১০ জন করে রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজার জেলায় ৭ জন ও সুনামগঞ্জে ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

Manual7 Ad Code

এদিকে, সিলেটে করোনা আক্রান্ত ১৯ জনের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

Manual7 Ad Code

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code