গোয়াইনঘাটে অটোগাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নে সড়কে অটোগাড়ির ধাক্কায় খয়রুন বিবি (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই দুঘটনা ঘটে।
উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের শনির গ্রামে সালুটিকর-গোয়াইনঘাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খয়রুন বিবি (৭০) শনির গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা জানা যায়, উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের নিজ ধরগ্রামের আব্দুল হান্নানের ছেলে শিমুল (১৫)- এর অটো গাড়ির (টমটম) সাথে ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, “একটি অটোগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি। তবে সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed