পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মালিক-শ্রমিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পাথর- সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।
মঙ্গলবার (২৪ জুন) সিলেট জেলা পাথর- সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বেলা দেড়টার দিকে চৌহাট্টা থেকে বন্দরবাজার মোড় পর্যন্ত আরেকটি বিক্ষোভ মিছিল হয়।
সমাবেশে বক্তারা বলেন, পাথর কোয়ারিগুলো খুলে না দেওয়া হলে ধাপে ধাপে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা তিন ধাপে কর্মবিরতির ঘোষণা দেন।
তিন ধাপের কর্মসূচি: ২৮ জুন (শনিবার) সিলেটের সব পাথর কোয়ারি ও লোড-আনলোড পয়েন্টে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, ৩০ জুন থেকে: সব ধরনের পণ্য পরিবহনের ওপর ৪৮ ঘণ্টার কর্মবিরতি, ২ জুলাই থেকে: সিলেট জেলার পণ্য পরিবহন ও গণপরিবহনে অনির্দিষ্টকালের কর্মবিরতি।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল জলিল। সঞ্চালনা করেন বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী ও স্টোন ক্রাশার মালিক সমিতির সহসভাপতি শাব্বির আহমদ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা সমন্বয়ক নাজিম উদ্দীন সাহান ও যুগ্ম সমন্বয়ক মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আবদুস সালাম ও সদস্য আলী আহমদ।
বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed