Main Menu

জৈন্তাপুরে তালাক দেয়া স্ত্রীকে ফুসলিয়ে বন্ধুদের নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে তালাক দেয়া স্ত্রীকে কৌশলে ডেকে নিয়ে দুই বন্ধু সহ পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক ট্রাক চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ জুন) রাতে জৈন্তাপুর উপজেলার একটি হাওরে।

ভুক্তভোগী নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে রোববার ভোর রাত থেকে ছদ্দবেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রাক্তন স্বামী মুমিন ও তার বন্ধু বদরুলকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ভোরে এক সন্তানের জননী ত্রিশোর্ধ এক নারী অভিযোগ করেন জৈন্তাপুর উপজেলার ফান্দু গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মুমিনের সাথে তার বিয়ে হয় কয়েক বছর আগে। তাদের একটি সন্তান রয়েছে। কিছুদিন আগে তাকে তালাক দিয়ে আরো একটি বিয়ে করে মুমিন। শনিবার রাতে তাকে জরুরি কথা আছে বলে ডেকে নিয়ে একটি নির্জন হাওরে নিয়ে যায়। সেখানে তার উপর মুমিন ও তার দুই বন্ধু জোর পূর্বক পাশবিক নির্যাতন চালায়।

উপরের ছবিতে গোল দাগে চিহ্নিত সাবেক স্বামী মুমিন।

ওসি জানান, এমন অভিযোগ পেয়েই ভোর বেলায় ছদ্মবেশে অভিযানে নামে জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম। প্রথমে দরবস্ত এলাকা থেকে প্রধান অভিযুক্ত মুমিনকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুমিনের বন্ধু বদরুলকে আটক করা হয়। আরো এক অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed