অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না হাজেরা খাতুনের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলা ৬নং টুকের বাজার ইউনিয়নের ডলিয়া গ্রামের মৃত চুনু মিয়া স্ত্রী হাজেরা খাতুন (৫২) অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে জেলা সদরে, ওসমানী মেডিকেল কজেল হাসপাতাল এবং শেষে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করালে ডাক্তার জানান, হাজেরা খাতুনের কিডনিতে সমস্যা। তার কিডনিজনিত হার্ট, গলা সহ বিভিন্ন রোগে সমস্যা, সেটার চিকিৎসা করাতে প্রায় কয়েক লাখ টাকার মতো লাগবে।
তাই এতিম এই মেয়ের দরিদ্র পরিবারের পক্ষে কয়েক লাখ টাকা খরচ করে চিকিৎসা করানোর ক্ষমতা নেই। হাজেরা খাতুনের শারীরিক সমস্যা আরো জটিল হচ্ছে। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে অসহায় হাজেরা খাতুন সমাজের সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে সাহয্যের আবেদন করেছেন।
হাজেরা খাতুনের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি তার মোবাইলে যোগাযোগ করতে পরেন (মোবাইল নম্বর-০১৩৩৫৫৯৯১৭০)। সাহায্য পাঠাতে পারেন বিকাশ পার্সোনাল-০১৩৩৫৫৯৯১৭০। এছাড়া সাহায্য পাঠানো যাবে এই সঞ্চয়ী হিসাব নম্বরে- হাজের খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর-২০১৭৩৪৮৭৩২২৭৭ (২০১৭৩৪৮৭৩২২৭৭) ডাচ-বাংলা ব্যাংক (উঁঃপয-ইধহমষধ ইধহশ) এজেন্ট ব্যাংকিং, আখালিয়া নতুন বাজার শাখা, সিলেট।
Related News
দেশে মানসিক সংকটে ভুগছেন প্রতি পাঁচজনে একজন
বৈশাখী নিউজ ডেস্ক: একবিংশ শতাব্দীর অন্যতম বড় নীরব সংকট মানসিক স্বাস্থ্য। বাইরে থেকে প্রাণখোলা হাসি,Read More
কানাডায় কর্মরত অভিবাসী ও তাঁদের পরিবারের স্থায়ী বসবাসের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করছেRead More



Comments are Closed