Main Menu

গোলাপগঞ্জে সাবিনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সাবিনা হত্যার বিচার চেয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা বাদেপাশা ইউনিয়নের রজবগঞ্জ বাজারে বিশিষ্ট রাজনীতিবিদ এইচ এম ফখর উদ্দিনের সভাপতিত্বে রায়গড় পুরানবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার হাফিজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় হাফিজ সাকিবুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এনামূল হক লিটন।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাদেপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আহাদ, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান আনু মিয়া, ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি আব্দুল হামিদ, সমাজসেবক সবুজ আহমদ, জামিল আহমদ, ছাত্রনেতা মাহিদ আহমদ, আব্দুল জব্বার রাফি, জাবেদ আহমদ, সিলেট পলি টেকনিক্যাল কলেজের ছাত্র রবিউল ইসলাম নয়ন, রাহিম আহমদ, মুরাদ আহমদ, আব্দুল কাদির প্রমুখ।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে টাকা পয়সা দাবি করত। মেয়ের সুখের জন্য সাবিনার মা সেসব আবদার পূরণ করতেন পরিবারের অন্যান্য সদস্যেও অগ্চোরে। নতুবা তাহার উপর নেমে অত্যাচারের খড়ঙ্গ। সাবিনাকে নৃশংসভাবে তার স্বামীসহ যারা হত্যা করেছে। হত্যাকারী আনুর সহ জড়িত সকলের ফাঁসির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে মরহুমার জন্য দোয়া পরিচালনায় মাওলানা মতাহির আলি।

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code