জৈন্তাপুরে ৮৯ বোতল ভারতীয় মদসহ ১জন আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এর মাদক বিরুধী অভিযান পরিচালনা করে সীমান্ত পথ দিয়ে নিয়ে আসা ভারতীয় মদ সহ ১জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ই জুন) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট উজানিনগর গ্রামে অভিযান পরিচালানা করে সীমান্তের টিপরাখলা ও করিমটিলা এলাকা দিয়ে ভারত হতে নিয়ে আসা মাদক ধরতে সক্ষম হয় পুলিশ। এসময় নিজপাট উজানীনগর গ্রামের খোকা মনি দত্তের ছেলে নিপুল মনি দত্ত (৪৫) কে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ব্যাটারী চালিত অটোরিকশা তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রীবেশি ৩জন মাদক কারবারি পালিয়ে গেলে নিপুল দত্তকে আটক করে পুলিশ। পরে অটোরিকশা হতে ৮৯ বোতল ম্যাকডুয়েলস ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী রহিম উদ্দিন, জজু মিয়া, তবারক মিয়া সহ একাধিক ব্যক্তি জানান, কথিত বিজিবির লাইনম্যনের সহায়তায় কিট সরবরাহের নামে মোটা অঙ্কের লাইন দিয়ে ডিবির হাওর, ঘিলাতৈল, ফুলবাড়ী, টিপরাখলা, কমলাবাড়ী, করিমটিরমরা, ভিতরগোল, গোয়াবাড়ী ও বাইরাখেল এলাকা দিয়ে প্রতিনিয়ত গরু মহিষ ও মাদক প্রবেশ করছে। পরবর্তীতে এসব মাদক বিভিন্ন কৌশলে সিলেট সহ সারা দেশে ছড়িয়ে দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। তারা পুলিশের অভিযানকে স্বাগত জানান এবং আরও কঠোর নজরদারীতে রাখার দাবী জানান।
মদক সহ ১জন আটকের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক ৩জন সহ ৪জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়। পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed