গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের ঢাকা-কিশোরগঞ্জ সড়কে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে কাপাসিয়ার জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি যাত্রী কিশোরগঞ্জের ইটনার তানভীরের স্ত্রী রত্না আক্তার ও তার চার বছরের ছেলে শায়ান এবং কিষ্টপুর এলাকার তৌহিদ উল্লাহ।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চার বছরের শিশুসহ দু’জনের মৃত্যু হয়। কাপাসিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে নেয়ার পথে রত্না আক্তারের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এস আই) সোহাগ হোসেন জানান, দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মণ্ডল।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed