কমলগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকায় সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
অভিযানে বাজারের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, ছাউনি এবং অবৈধ কাঠামো অপসারণ করা হয়।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন, যানজট ও নানাবিধ অসুবিধা দূর করতে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রত্যেকটা বাজার এলাকার শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর জানান, শমশেরনগর বাজারকে একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করা হবে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed