Main Menu

সিলেটে বিএনপির ১৮ জুনের রোডমার্চ ও ঘেরাও কর্মসূচি স্থগিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপির ১৮ জুনের রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

তাদের দাবি-দাওয়ার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামত ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন, ৬ মে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সেই সাথে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় একমাসের মধ্যে কোনো উদ্যোগ দৃশ্যমান না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। প্রয়োজনে ১৮ জুন রোডমার্চ করে সিলেটের এলজিইডি ভবন ঘেরাওয়ের কর্মসূচিও ছিল।

Manual6 Ad Code

মামুন জানান, এরপর সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর কিছু উদ্যোগ দৃশ্যমান হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জকিগঞ্জের নদী ভাঙন রোধে বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। রাস্তাগুলো মেরামতের ব্যাপারে এলজিইডি সিলেট অঞ্চলের তত্ত¡াবধায়ক মো. আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বসহকারে আমলে নিয়েছেন। তবে কর্মকর্তারা অর্থসংকটের বিষয়টি উল্লেখ করে কিছুটা সময় চেয়েছেন।

তিনি জানান, শেওলা-জকিগঞ্জ, কালিগঞ্জ-জকিগঞ্জ, আটগ্রাম-জকিগঞ্জ রাস্তা, কানাইঘাটের বুরহান উদ্দিন সড়ক, কানাইঘাট-দরবস্ত, গাছবাড়ি-হরিপুর রাস্তা দ্রুত মেরামতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের পরামর্শে একটি আলাদা প্রজেক্টের পরিকল্পনা রয়েছে। এছাড়া কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সুরমায় একটি ব্রিজ নির্মাণের বিষয়েও এলজিইডি কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান চাকসু মামুন।

Manual7 Ad Code

তিনি জকিগঞ্জ-কানাইঘাটবাসীর সার্বিক উন্নয়ন ও দাবি আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও সিলেটের গণমাধ্যমগুলোর সহযোগীতা চেয়েছেন।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক চেয়ারম্যান, ওয়েস আহমদ ও আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙ্গালী, কোষাধ্যক্ষ আবুল বাসারসহ দুই উপজেলার সর্বস্থরের নেতাকর্মীবৃন্দ।

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code