জুলাই হত্যাকান্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় বাসদ’র গণসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ জুন) কুলাউড়া উপজেলায় গণসংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলায় শাখার সমন্বয়ক প্রশান্ত দেব ছানা রুহেল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, তোফায়েল আহমেদ রাসেল, শোয়েব আহমেদ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গনঅভ্যুত্থানের প্রায় ১০মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকান্ডের বিচার নিশ্চিত হয়নি। আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি সরকার। এ সকল কাজের বেশির ভাগই এই সরকার না করে রাখাইন করিডোর, চট্টগ্রাম বন্দর লিজ দেয়ার চেষ্টা করছে। সরকারের এই ধরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed